পাকিস্তানের একজন প্রাদেশিক গভর্নরকে হত্যার দায়ে পুলিশের এক সাবেক দেহরক্ষীর মৃত্যুদণ্ডাদেশ সোমবার আদালত বহাল রেখেছে। গভর্নর ব্লাসফেমি আইনের সংস্কার চেয়েছিলেন।
ইসলামাবাদের উচ্চ আদালত মমতাজ কাদরির মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন নাকচ করে দিয়েছে।
তিনি ২০১১ সালে ইসলামাবাদে একটি কফি শপের বাইরে পাঞ্জাবের গভর্নর সালমান তাসীরকে গুলি করে হত্যা করে।
কাদরি তাসীরকে হত্যা করার কথা স্বীকার করে বলেছে, সে কঠোর ব্লাসফেমি আইন সংস্কারে রাজনীতিবিদের আহবানে আপত্তি জানায়।
আদালত থেকে এএফপির এক প্রতিবেদক জানান, বিচারক নুর-উল-হক কুরাইশি ও শওকত আজিজ সিদ্দিক আপিল আবেদন নাকচ করে দেন।
ব্লাসফেমি পাকিস্তানে খুবই স্পর্শকাতর একটি বিষয়।
