শার্শা উপজেলার জামতলা এলাকায় সোমবার বিকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রহিম জানান, বিকেলের দিকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস জামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতরা হলেন- আবু সাইদ (৪৫) পিতা: রবিউল ইসলাম, আব্দুল্লাহ (৪০) পিতা- আ. রহমান ও রিক্তা আক্তার (২৪) স্বামী আবু আহসান । তাদের দুইজনের বাড়ি কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামে।
