নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ১৮:৫৮
শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন গোলাম মোস্তফা (৭০) নামে এক সিএনজি যাত্রী। এ ঘটনায় আরো আহত হয়েছেন নিহতের স্ত্রী ফিরোজা বেগম (৫৫), ডলি বেগম (৪০) ও সিএনজি চালক। সোমবার দুপুর ১২টায় নরসিংদী-মনোহরদী সড়কের পুরান্দিয়ায় এ ঘটনা ঘটে। 
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহত গোলাম মোস্তফা মনোহরদী থেকে সিএনজি যোগে নরসিংদী যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি উল্টে যায়। এ সময় সিএনজি যাত্রীরা আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
নিহত গোলাম মোস্তফা নরসিংদী জজ কোর্টের আইনজীবী মাসুদুর রহমানের বাবা।