নির্মাতা এহসানুল হক সেলিম। সম্প্রতি নেপাল থেকে বেশ কয়েকটি নাটকের শুটিং শেষে ঢাকায় ফিরেছেন তিনি। সেলিম নেপালে তার দুটি টেলিফিল্ম ও বেশকিছু ধারাবাহিকের শুটিং করলেন।
টেলিফিল্মগুলো ‘পর্বত নিবাস’ ও ‘কাফলিং’। ধারাবাহিকগুলো দূরত্ব, সপ্তশেখর ও অভিবাস। ‘দূরত্ব’ নাটকটি ইতোমধ্যে এটিএন বাংলায় প্রচার হচ্ছে।
প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় প্রচার হচ্ছে নাটকটি। আজ নাটকটির ৮২তম পর্ব। ‘দূরত্ব’ নাটকটি বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে।
সেলিম বলেন, ‘দূরত্ব ধারাবাহিকটির দর্শকদের সাড়া বেশ ভালো। তাই কাজের আগ্রহ পাচ্ছি। এবারও নেপালে দূরত্ব নাটকের কিছু অংশের দৃশ্য ধারণ করলাম। আশা করছি দর্শকদের সামনের পর্বগুলোও ভালো লাগবে।’
সেলিম বরাবরই দেশের বাইরেই তার নাটকগুলোর শুটিং করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও তার নতুন নাটকগুলোর বাইরে শুটিং করলেন।
