ফালুর জামিন নাকচ

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ১৯:৫১
 
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর জামিন নাকচ করেছে দায়রা জজ আদালত। গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে খিলগাঁও থানায় দায়েরকৃত এ মামলায় গত ২ ফেব্রুয়ারি মহানগর হাকিম আদালতে ফালুর জামিন নাকচ করা হয়। ওই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিধিমুলে জামিন চাওয়া হয়। সোমবার ওই আবেদন শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েশ তা নাকচ করেন।
 

গত ৩০ জানুয়ারি রাত পৌনে নয়টার দিকে খিলগাঁও থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম-দক্ষিণ ঢালে যাত্রাবাড়ী থেকে টঙ্গীগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির শীর্ষ ১৫ নেতার নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।