মাগুরা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। সোমবার দুপুরে নিজ গাড়িতে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
গতকাল রবিবার মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সিরাজুল আকবর সভাপতি নির্বাচিত হন।
