মোদির সাথে মমতার বৈঠক

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ২১:৩৭
 
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর এটা তার প্রথম সাক্ষাৎ।
সাক্ষাতে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ঋণের বোঝা লাঘবে নরেন্দ্র মোদির কাছে সহযোগিতা চেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহযোগিতার কোনো আশ্বাস দেননি। তবে তিনি বলেছেন, রাজ্যের কয়লা ব্লক নিলামে এবং গঙ্গা পরিচ্ছন্ন অভিযানে রাজ্য সুবিধা পাবে।
 
বৈঠকের পর পার্লামেন্টের বাইরে সংবাদ মাধ্যমের কাছে মমতা ব্যানার্জি বলেন, তিনি মোদিকে পশ্চিমবঙ্গ সরকারের ঋণের বোঝা লাঘবে সহযোগিতা চেয়েছেন।
মমতা ব্যানার্জি বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা করেছেন।
 
মোদি ও মমতার বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল কংগ্রেসের এমপি’দের সঙ্গে বৈঠক করেন। এ সময় মমতা ব্যানার্জীও উপস্থিত ছিলেন।