কুমিল্লার বুড়িচং উপজেলায় চারটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কাবিলা এলাকায় এ নাশকতার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কাবিলা এলাকায় চারটি ট্রাকে পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
