একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত আমির মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ ৩১ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
আসামিপক্ষের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানিয়েছেন, ৩১ মার্চের মধ্যে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ সারসংক্ষেপ জমা না দিলে আপিল প্রস্তুত বলে গণ্য হবে জানিয়েছে আদালত।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী জয়নাল আবেদীন তুহিন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৯ অক্টোবর ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায়ের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর খালাস চেয়ে আপিল করেন নিজামী। গত ২৪ ফেব্রুয়ারি আপিলে রাষ্ট্র ও আসামিপক্ষকে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে নির্দেশ দেন আপিল বিভাগ। আসামিপক্ষ চার সপ্তাহের সময় চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত আজ এই আদেশ দেয়।
