পপ তারকা লেডি গাগা নাকি এখন বেশ ব্যস্ত। ভাবছেন, সঙ্গীতশিল্পী হিসেবে তার ব্যস্ততা থাকাটাই তো স্বাভাবিক! তবে গাগা কিন্তু মোটেও মিউজিক নিয়ে ব্যস্ত নন। নিজের বিয়ের কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এই সঙ্গীতশিল্পী। চার বছর ধরে টেইলর কিনের সাথে চুটিয়ে প্রেম করছেন গাগা। গত ভালোবাসা দিবসে আংটি বদলের পালাটাও সেরে ফেলেছেন তারা। এবার পরিবারের ইচ্ছাতেই বিয়ের পর্বটাও তাড়াতাড়িই সেরে ফেলতে চাইছেন গাগা। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। গাগা চাইছেন বিয়ের উদযাপনটা যেন একটি পারিবারিক উদযাপন হয়। এ প্রসঙ্গে গাগা বলেন, ‘পরিবারের ইচ্ছাতেই বিয়েটা হচ্ছে। কিনে আর আমার বোঝাপড়াটাও দারুণ। আমরা অনেক আনন্দঘন মুহূর্ত পার করেছি। আমার বিশ্বাস বাকি জীবনটাও আমাদের এভাবেই কেটে যাবে।
