হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিভিডি প্লেয়ারের পার্সেলে প্রায় এক কেজি ওজনের আটটি সোনার বার উদ্ধার করেছে মেইল অ্যান্ড শর্টিং বিভাগ ও শুল্ক কর্মকর্তারা। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে এগুলো উদ্ধার করে।
বিমানবন্দরের মেইল অ্যান্ড শর্টিং বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটে করে পার্সেলটি বিমানবন্দরে আসে। পার্সেলটি স্ক্যান করে ৯৩০ গ্রাম ওজনের আটটি সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
বায়তুল মোকাররম মার্কেটের ‘হৃদয় ইলেকট্রনিক্সের’ নামে পার্সেলটি এসেছিল।
