উৎসব মুখর বিজয় মিছিল

আপডেট : ১০ মার্চ ২০১৫, ১৭:০৬
 
সোমবার ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আর নিজেদের এই বিজয়ে মঙ্গলবার উৎসব মুখর হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ।
 
IMG0
 
সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল প্রথমে মধুর ক্যান্টিনে এসে জড়ো হতে থাকে। এরপর বেলা পৌনে ১২টার দিকে বিশাল বিজয় মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে জড়ো হয়। সেখানে নেচে গেয়ে, ঢোল-বাঁশি বাজিয়ে নিজেদের আনন্দ সবার সাথে ভাগ করে নেন। শুধু শিক্ষার্থীরাই নন, বাইরে থেকে অনেকে এসেছিলেন বিজয় মিছিলে যোগ দিতে।
 
IMG1
 

এদিকে বাংলাদেশের জয়ে আজ দুপুর ১২টা দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির মিছিল বের হয়ে কদম ফোয়ারা ঘুরে বিএমএ ভবনের সামনে এসে থামে। আনন্দ মিছিল উপলক্ষে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল শিথিল করেছে দলটি।