জাতীয় স্মৃতিসৌধে নেপাল সেনাপ্রধানের শ্রদ্ধা জ্ঞাপন

আপডেট : ১০ মার্চ ২০১৫, ১৭:৪৯
 
 
মহান মুক্তিযুদ্ধে লাখো শহিদদের সম্মানে নির্মিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সফররত নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল গৌরব শমসের জং বাহাদুর রানা। এ সময় তিনি স্মৃতিসৌধের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহিদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার উজ-জামানসহ সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা।
উল্লেখ্য, জেনারেল বাহাদুর রানার নেতৃত্বে নেপাল সেনাবাহিনীর ৪ সদস্যের প্রতিনিধি দল গত ৯ মার্চ ৪ দিনের সফরে ঢাকায় আসেন।