চট্টগ্রামে জামায়াতের এক রুকনকে পেট্রলবোমা ও ককটেলসহ আটক করা হয়েছে। তার নাম মো. আরমান। সোমবার দিবাগত রাত দুইটায় জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে চকবাজার কেবি আমান আলী রোডের নির্মানাধীন বাসা থেকে তাকে আটক করা হয়।
এ সময় ওই বাসা থেকে পাঁচটি পেট্রলবোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়। আটক জামায়াত নেতাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে চান্দগাঁও থানার ডিউটি অফিসার এসআই হাফিজ ইত্তেফাককে জানান, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে তদারকি করা হচ্ছে। মামলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
