সিটি নির্বাচনে প্রার্থী দেবে আসল বিএনপি

আপডেট : ১০ মার্চ ২০১৫, ১৮:১৫
 
 
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেয়ার ঘোষণা দিলেন আসল বিএনপির মুখপাত্র কামরুল হাসান নাসিম। পাশাপাশি আসল বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশ ২৬ মার্চ থেকে পিছিয়ে ১০ এপ্রিল করার ঘোষণা দেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
 
এ সময় কামরুল হাসান নাসিম বলেন, ‘আসলে আমরা সামনে কী চাচ্ছি ভাত না ভোট? যদি ভাত চাই নির্বাচন ২০১৯ সালে হলেও সমস্যা নেই। আর যদি ভোট চাই তবে আগামী বছরই ভোট হওয়া উচিত।’
 
পেট্রলবোমা ও সহিংসতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে  গ্রেফতার করা উচিত কি না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কামরুল হাসান ‍নাসিম বলেন, ‘এসব ঘটনা যাচাই-বাছাই এবং তদন্তের পর যদি খালেদা দায়ী বলে প্রমাণিত হয়, তবে তাকে অবশ্যই গ্রেফতার করা উচিত্।
 

তার বিএনপিই আসল বিএনপি এবং খালেদা জিয়ার বিএনপিকে অবৈধ আখ্যা দিয়ে কামরুল হাসান নাসিম বলেন, ‘আসল বিএনপি ইতিমধ্যেই খালেদা জিয়ার নেতৃত্বকে অবৈধ ঘোষণা করেছে।’