টেকনাফে সাড়ে ২২ হাজার ইয়াবাসহ আটক দুই

আপডেট : ১০ মার্চ ২০১৫, ১৯:১৩
কক্সবাজারের টেকনাফে সাড়ে ২২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, মঙ্গলবার সকাল ছয়টার দিকে বিজিবির একটি দল টেকনাফ পৌরসভারস্থল  খায়ুকখালীর নাফনদীতে সহেন্দভাজন একটি নৌকায় তল্লাশি চালিয়ে ২২ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করে। এই সময় ইয়াবা পাচারের সময় জড়িত টেকনাফ সদরে নতুন পল্লানপাড়ার মৃত এজাহার মিয়ার ছেলে মো. আলী জোহার (২৫) ও কেরুনতলির মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সৈয়দ আলমকে (৩৫)  আটক করা হয়। ওই ঘটনায় নৌকাটি জব্দ করে এবং উদ্ধার হওয়া ইয়াবা ও আটক ব্যক্তিদের থানা পুলিশে হস্তান্তর করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।