‘মিয়ো মিয়ো’ আটক!

আপডেট : ১১ মার্চ ২০১৫, ০৩:০২

ভারতের মুম্বাইয়ে আয়কর বিভাগের গোয়েন্দা সংস্থা ৪০৫ কেজি ‘মিয়ো মিয়ো’ আটক করেছে। সঙ্গে আটক হয়েছে আরো চার ব্যক্তি। এই ‘মিয়ো মিয়ো’ কোন প্রাণী নয়! কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি মাদকদ্রব্য। আটক হওয়া ‘মিয়ো মিয়ো’র মূল্য ধরা হয়েছে ৬শ’ কোটি টাকা। দেশটিতে মাদকবিরোধী আইন করার পর এত বিশাল পরিমাণ মাদক আর আটক হয়নি। মেফিড্রোন নামের এই মাদককে মাদকসেবীরা ‘এমডি’ বা ‘মিয়ো মিয়ো’ বলে ডাকে। মারুতি গাড়িতে করে মাদক বহন করার খবর পেয়ে মুম্বাই-পুনে সড়কে অভিযান চালান কর্মকর্তারা। ওই গাড়িতে ৫০ কেজি ‘এমডি’ পাওয়া যায়। এরপর আটককৃতদের তথ্যের ভিত্তিতে সাংলি জেলার একটি ফ্যাক্টরি থেকে আরো ৩৫৫ কেজি মাদকদ্রব্য আটক করেন গোয়েন্দা কর্মকর্তারা। - এনডিটিভি