ট্রাকে পেট্রোল বোমা: দগ্ধ ২

আপডেট : ১১ মার্চ ২০১৫, ০৩:২৮

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর পাচদোনা এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালকসহ দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ট্রাক চালক সোহরাব মিয়া (৩০) ও জুট ব্যবসায়ী আল ইমরানকে (২০) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানা ওসি আবুল কাসেম জানান, নরসিংদী শহরের চৈয়ালা এলাকা থেকে ঢাকা যাওয়ার পথে পাচদোনা এলাকায় ট্রাককে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দৃর্বৃত্তরা।