সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ২৭টি ঝুটের গুদাম ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে।
জানা গেছে, বুধবার ভোর পাঁচটার দিকে শিমুলতলার দরগা রোড এলাকায় মাসুদ মিয়ার মালিকানাধীন গুদামগুলোতে আগুন লাগে। ব্যবসায়ীরা ওই গুদামগুলো ভাড়া নিয়ে ঝুট রাখতেন সেখানে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই সব ঝুটসহ অন্যান্য মালামাল ছাই হয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
