সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার ভোর চারটার দিকে টঙ্গাবাড়ি নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জামালপুর থেকে ছেড়ে আসা গরুবাহী একটি পিকাপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন । এরা হলেন, জামালপুর সদর থাকার পিনদারহাট গ্রামের সফিকুল ইসলাম (৩৫) ও মাইটাজানি গ্রামের আব্বাস (৩৮)। ভ্যান চালক লুৎফরকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভ্যানে থাকা একটি গরুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, সকালে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয়ের এক সাইকেলআরোহী এবং বাড়ইপাড়া এলাকায় বাস উল্টে অপর একজনের মৃত্যু হয়েছে।
