পাঁচবিবিতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১১ মার্চ ২০১৫, ১৩:৪৭
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বাগজানা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মস্তোফা কামাল প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বাগজানায় ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের (হিন্দু পাড়া) এজাজ আহমেদের খামারের পুকুর থেকে কেয়ার টেকার পলাশের (৩৬) লাশটি গলায় রশি বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।