ফেনীতে ৫ যানবাহনে আগুন

আপডেট : ১১ মার্চ ২০১৫, ১৪:৪৩
বিএনপি-জামায়াত জোটের সহিংস কর্মসূচি অবরোধ-হরতালে ফেনীতে চারটি যানবাহনে আগুন দিয়েছে শিবির-ছাত্রদল কর্মীরা। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 
জানা গেছে,  বুধবার সকালে হরতালের সমর্থনে শহরের পোস্ট অফিস এলাকায়  ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে ঝটিকা মিছিল বের করে শিবির ও ছাত্রদল কর্মীরা। এক পর্যায়ে তারা পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে চারটি অটোরিকশা ও একটি হিউম্যান হলারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সেখানে গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।