পুলিশের ধাওয়া, ট্রাক চাপায় শিবির কর্মী নিহত

আপডেট : ১১ মার্চ ২০১৫, ১৫:২৮
 
সিরাজগঞ্জে পুলিশের ধাওয়ায় ট্রাক চাপায় মহসীন আলী (৩০) নামে শিবির কর্মী নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টায় সলঙ্গা থানার রানীরনগর পাটধারী নামক স্থানে এই ঘটনা ঘটে।
বুধবার বেলা সাড়ে ১২টায় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রানীরনগর পাটধারী নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানায়, মহসীন আলী ও তার বন্ধু হাফিজুর রহমান (২৫) মোটরসাইকেলে করে উল্লাপাড়ায় যাচ্ছিল। তারা পাটধারী এলাকায় পৌঁছলে পুলিশ তাদের গতিরোধের চেষ্টা করে। তারা মোটরসাইকেল না থামিয়ে দ্রুত চলে যেতে চাইলে পুলিশ পিছন থেকে ধাওয়া করে। এসময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মহসীন মারা যায়। আহত অবস্থায় হাফিজুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ রোডের সাখাওয়াত হোসেন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, মহীসন স্থানীয় শিবির কর্মী। পুলিশের চেকপোষ্ট দেখে তারা দ্রুত পালানোর সময় ট্রাকের ধাক্কায় নিহত হয়।