জয়পুরহাটের আক্কেলপুরে এক কাঠ ব্যবসায়ী খুন হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টায় এ খুনের ঘটনা ঘটেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, উপজেলা সদরের শারফুল হুদার স-মিলে কাঠ ব্যবসায়ী তৌহিদুল ইসলাম ও সুকুমারের মধ্যে হিসাব নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তৌহিদুল পাশে থাকা কাঠ দিয়ে সুকুমারের মাথায় আঘাত করলে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত সুকুমারকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সুকুমারকে মৃত ঘোষণা করে।
