বিএনপি নেতা সালাহউদ্দিনকে আটকের অভিযোগ

আপডেট : ১১ মার্চ ২০১৫, ২১:১৮
 
 
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবি করেছেন।
 
বিবৃতিতে বলা হয়, `গতকাল মঙ্গলবার রাত ১০টার পর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ২০/৩০ জনের একটি দল সালাহউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে বাসায় কর্মরত একজন পুরুষ ও একজন নারী কর্মীকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে তার পরিবারের সদস্যরা এবং রাজনৈতিক সহকর্মীদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। এমনকি গ্রেফতারের কথাও আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ করা হয়নি।'