কুমিল্লায় বাস চাপায় মো. নয়ন (১২) নামে একজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন বুড়িচং উপজেলার পরিওলপাড়া গ্রামের ফারুকের পুত্র।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ও স্থানীয় লোকজন জানান, লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী দ্রুতগতিসম্পন্ন জননী পরিবহনের একটি বাসে চাপায় নয়ন ঘটনাস্থলে নিহত হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে নিহতের লাশ তার স্বজনরা বাড়ীতে নিয়ে যায়।
