নওগাঁয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফিরোজ হোসেন নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নওগাঁ সদর উপজেলার ড়াত্তারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ সদর উপজেলার ইকরতলা গ্রামে ইউনুছ আলীর ছেলে ।
নওগাঁ সদর মড়েল থানার উপ-পরিদর্শক উপেন্দ্র নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
