যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক প্রতিবেদনে ফারগুসনে পুলিশের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের প্রমাণ মেলার কথা উঠে আসার পর শহরটির পুলিশ প্রধান থমাস জ্যাকসন পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় সরকারের বিচার বিভাগ শহরটির পুলিশ এবং বিচারব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করেন।
গত বছর আগস্টে ফার্গুসনে শেতাঙ্গ এক পুলিশ সদস্যের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার জেরে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কিন্তু ঐ হত্যার ঘটনায় অভিযুক্ত শেতাঙ্গ পুলিশ সদস্যকে দায়মুক্তি দেওয়া হয়।
ঐ ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ফারগুসনে এই তদন্ত শুরু হয়।
