ঘুমন্ত শিক্ষককে গলা কেটে হত্যা

আপডেট : ১২ মার্চ ২০১৫, ১১:৩১
 
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে এক স্কুল  শিক্ষকের বাসায় ঢুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় ঐ শিক্ষকের স্ত্রীও আহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে পশ্চিম ক্যায়াংঘাট এলাকায় এই ঘটনা ঘটে। 
নিহত মিলন বিকাশ চাকমা নিম্ন ক্যাংগালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। হামলায় আহত বীরলতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমাউন কবীর জানান, দৃর্বৃত্তরা বাতে ঢুকে মিলনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মিলন মারা যান। এসময় বীরলতার ওপরও হামলা চালানো হয়। তার চিত্কারে বীরলতার চিত্কারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
কে বা কারা এ হামলা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।