নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আগামী রবিবারের মধ্যে খুঁজে বের করে কেন আদালতের সামনে হাজির করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ডিভিশন এই আদেশ দেয়।
এর আগে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ ফৌজদারী কার্যবিধি ৪৯১ ধারায় একটি আবেদন দায়ের করেন। ঐ আবদনের শুনানি শেষে এই আদেশ দেয় আদালত।
আবেদনের পক্ষে শুনানি করেন-ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন- এটর্নি জেনারেল মাহবুবে আলম।
