ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের আলীপুর গোরস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, সম্প্রতি জেলার কারাগারের কারারক্ষীদের সাথে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুর কারাগারের জেলার মো. এমরান হোসেন বলেন, গত ৮ ডিসেম্বর কারারক্ষীদের সাথে ৮/১০ জন লোক মারামারি করে। ওই ঘটনায় তৎকালিন জেল সুপার এসএম নজরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
