অসম্ভবকে সম্ভব করার ট্যাগলাইনে বিখ্যাত তিনি। কাজের ক্ষেত্রেও! তবে এবারের নতুন চলচ্চিত্রে তিনি নায়ক-প্রযোজক, চিত্রনাট্যকার তো বটেই একটি গানেও কণ্ঠ দেবেন। লিপও করবেন তিনি নিজেই। তাই নিজের অফিসেই এখন গানের চর্চাটাও হচ্ছে বেশ। ব্যবসায়িক হরেকরকম ব্যস্ততার পাশাপাশি সম্প্রতি বাল্য বিয়ের বিরুদ্ধেও নিজের নতুন সামাজিক আন্দোলন হিসেবে কাজ শুরু করেছেন।
তবে নিজের নতুন চলচ্চিত্র ‘দ্য স্পাই’-তে স্ব-কণ্ঠের গান গাইবার সিদ্ধান্ত নেবার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানের প্রতি কোন বাঙালির অনুরাগ নেই বলুন। তবে এটা আমি আমার দর্শকদের জন্য একটি চমক হিসেবে দিতে চাই। তার মানে এই না যে প্রতিটা ছবিতেই আমি গান গাইবো। এখনও ভাবিনি কোন থিমে গীতিকারকে দিয়ে গানটি লেখাবো। তবে এখন প্রতিদিনই বর্ষাসহ আমার ্রিপ্রয় মানুষদের গান শুনিয়ে অভ্যস্থতা আনার চেষ্টা করছি।
