টেক্সাসে একজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর

আপডেট : ১২ মার্চ ২০১৫, ১৯:০০


 টেক্সাসে বুধবার রাতে মেক্সিকোর অপরাধ চক্রের এক সদস্যের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। এক নারীকে হত্যার দায়ে এ দণ্ড দেয়া হয়।
প্রাণঘাতি ইনজেকশন প্রয়োগের মাধ্যমে ম্যানুয়েল ভাসকুয়েজ (৪৬) নামের ওই অপরাধীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।
১৯৯৮ সালে জুয়ানিতা বারার (৫১) সঙ্গে অবৈধ মাদক বিক্রির টাকা নিয়ে বিবাদের এক পর্যায়ে ম্যানুয়েল টেলিফোনের তার দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।
অনেকের সঙ্গে জুয়ানিতার ভাই জানালা দিয়ে তারা মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করেন। বিষাক্ত মাদক প্রয়োগের ১৭ মিনিট পরেই ম্যানুয়েল মারা যায়।
চলতি বছর তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ৯ জন ও টেক্সাসে ৪ জনের মৃত্যুদণ্ডদেশ কার্যকর করা হলো। ১৯৯৯ সালে ম্যানুয়েলকে মৃত্যুদণ্ডদেয়া হয়।