মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২

আপডেট : ১২ মার্চ ২০১৫, ২১:৫৪
সদর উপজেলার খাসকান্দি গ্রামে বৃহস্পতিবার রাতে পরিত্যক্ত একটি বাড়ি থেকে ককটেল তৈরির সময় জুয়েল ও কাইয়ুম নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
থানার ওসি আবুল খায়ের ফকির জানান, তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।