নদীর পাড়ে বস্তায় নারীর লাশ

আপডেট : ১২ মার্চ ২০১৫, ২১:৫৩
নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীর পাড়ে ঢাকা-নালিতাবাড়ী সড়কের পাশ থেকে এক নারীর লাশ পুলিশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশের বয়স ২৮ থেকে ৩০ হবে। 
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী-নকলা, ঢাকা সড়কের পাশে যোগানিয়ার পালপাড়া মালিঝি নদীর পাড়ে ছালার বস্তার মুখ বাঁধা অবস্থায় একটি লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
তার পরনে সবুজ পাজামা ও চকলেট কালারের কামিজ ছিল। পুলিশের প্রাথমিকভাবে ধারণা অজ্ঞাত এই যুবতীকে ৫ / ৭ দিন আগে  হত্যা করে তার লাশ ফেলে গেছে।