ভুল ওবামাকে হত্যার হুমকি!

আপডেট : ১৩ মার্চ ২০১৫, ১১:৪৯

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার হুমকি দিতে গিয়ে এক ভুল ‘ওবামাকে’ হুমকি দিয়ে বসেছেন এক মার্কিন কয়েদি। ওই কয়েদি ওবামা এবং তার পরিবারকে হত্যার হুমকি দিতে একটি চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু ঠিকানা ভুল হওয়ায় সেই চিঠিটি আরেক ঠিকানায় চলে গেছে। কাকতালীয়ভাবে ওই লোকটির নামও ওবামা! বিষয়টি গণমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে। জিজ্ঞাসাবাদে জোসেফ নামের ওই কয়েদি স্বীকার করেছেন, যে ওবামার কাছে চিঠি চলে গেছে আসলে তিনি ওই ওবামাকে হুমকি দিতে চাননি। তিনি আসলে মার্কিন প্রেসিডেন্টকে হুমকি দিয়েছেন।

খুনের মামলায় বর্তমানে ২৫ বছরের কারাদন্ড ভোগ করছেন জোসেফ। পুলিশ বলছে তাকে এবার ওবামাকে হুমকি দেয়ার মামলায় বিচার করা হবে। -এপি