ফেনীতে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

আপডেট : ১৩ মার্চ ২০১৫, ১০:৪৯
ফেনীর বিকন কলেজের অদূরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে নারী, পুরুষ, শিশু ও পুলিশ সদস্য রয়েছেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও জেলা সদর হাসপাতাল সূত্র জানায়, বিকন কলেজের অদূরে শুক্রবার ভোর রাতে পিরোজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৩০ যাত্রী আহত হন। আহতদের ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে পুলিশ সদস্য মনিরুজ্জামান (৩০), মোঃ মিন্টু সরদার (২৮), মনির হায়দার (৪০), ইয়াছিন (১৪), আতিকুর রহমান খান (৩৫), আফরোজা (১৮), ছালেহা বেগম (৪৫), মোঃ মারুফ (২৩), রোমানা (২৮), সুমাইয়া (১৪), মিরাজুল (২৫), আলতাফ হোসেন (৭০), মোঃ রেজাউল শেখ (৩০), অলিউর রহমান (৩২), জালাল শেখ (৩০), আনোয়ারা (২৫), সোহেল (২৫), পারভেজ (২০), মোঃ বেলাল (৩২), হনুফা (২৮০, নুর ইসলাম (৫০), রিয়াজ হাওলাদার (১৮০, কুলসুম (২২), জামাল সরদার (৪০), মোঃ নাছির (৪০), আকলিমা বেগম (৫৫), অজ্ঞাত।
জানা গেছে, পুলিশ সদস্য মনিরুজ্জামান রাঙ্গামাটিতে কর্মরত রয়েছেন। তিনি ছুটি শেষে বাড়ী থেকে কর্মস্থলে যাচ্ছিলেন।