রাজধানীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এই তথ্য জানান।
মাসুদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন জামায়াত-শিবির এবং তিন জন বিএনপির কর্মী।
