মিডিয়ার ওপর বড্ড চটেছেন হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। সম্প্রতি এক সাক্ষাত্কারে কেট বলেন, ‘মিডিয়াগুলো কোনোকিছুই বাদ রাখে না। কোন তারকার বাচ্চার ওজন কতটুকু তা নিয়েও তারা সংবাদ পরিবেশন করে! কোনো তারকা যদি গর্ভবতী হন তবে তার ছবি যেন ম্যাগাজিনের কভারে না ছাপলেই নয়। সেটা তার অনুমতি নিয়ে হোক কিংবা বিনা অনুমতিতেই হোক। এমনও দেখেছি যে আট মাসের গর্ভবতী কোনো তারকার ছবি তুলে তারা ক্যাপশন দিয়ে দিচ্ছে, ‘দেখুন আট মাসের গর্ভবতী তিনি! তাকে খুব অসাধারণ লাগছে, তাই না?’ আমি যখন গর্ভবতী ছিলাম তখনও অনেক ম্যাগাজিন ও পত্রিকা আমার ছবি নিতে চেয়েছে।
