ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া এক কেজি পরিমাণ আটটি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মোসাব্বের আলী নামক সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারীর কাছ থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি সিভিল অ্যাভিয়েশনে এলআর পদে কর্মরত।
বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটায় বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০২৮ অবতরণের পর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করার সময় তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়।
স্বর্ণের বারগুলো কিভাবে, কার কাছ থেকে এসেছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
কাস্টমস সূত্রে জানা গেছে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণের পর মোসাব্বেরের গতিবিধি গোপন ক্যামেরায় (সিসিটিভি) সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে দেহে তল্লাশি চালিয়ে সোয়া এক কেজি পরিমাণ আটটি স্বর্ণের বার জব্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
