যশোরের বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা নামক স্থান থেকে বৃহস্পতিবার রাতে দুইটি ভারতীয় শর্টগান উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
২৬ বিজিবি’র অধিনায় কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকড়ী বটতলায় অভিযান চালিয়ে এসব ভারতীয় তৈরি শর্টগান উদ্ধার করা হয়েছে। উদ্ধাকৃত অস্ত্র দুইটি বেনাপোল পোর্ট থানার জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
