ইবোলায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

আপডেট : ১৩ মার্চ ২০১৫, ১৩:৩২
 
ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশই পশ্চিম আফ্রিকার বাসিন্দা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানিয়েছে। খবর: এএফপির।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সিয়েরা লিওন, গিনি ও লাইবেরিয়ায় প্রাণঘাতী এই রোগের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই তিন দেশে ২৪ হাজার ৩৫০ জনের শরীরে ইবোলা ভাইরাস ধরা পড়েছে। এক বছরের বেশি সময় আগে শুরু হওয়া এই মহামারীতে এখন পর্যন্ত ১০ হাজার চারজনের মৃত্যু হয়েছে।
ইবোলায় আক্রান্ত হয়ে মালিতে ছয়জন, যুক্তরাষ্ট্রে একজন ও নাইজেরিয়ায় আট জনের মৃত্যু হয়েছে। এই দেশগুলোকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছে।