মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার মিশরের অবকাশ নগরী শার্ম আল শেখ নগরীতে পৌঁছেছেন। তিনি সেখানে আন্তর্জাতিক সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করবেন। খবর: এএফপির।
কেরি লোহিত সাগরের তীরবর্তী অবকাশ নগরীতে একটি বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকও করবেন।
