দাবি বাস্তবায়নে গড়িমসি করায় মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানালেন ফিলিপাইনের নারীরা।
সমন্বিত কৃষি সংস্কার প্রকল্প (সার্প) নামে একটি সরকারি কর্মসূচি সংশোধন করে এর মেয়াদ আরও দুই বছর বাড়াতে একটি বিল সংসদে পাস করাতে ব্যর্থ হওয়ায় অভিনব পদ্ধতিতে এ প্রতিবাদ জানালেন তারা।
সম্প্রতি প্রায় ১৫ জন নারী তাদের মাথা ন্যাড়া করে সংসদ সদস্যদের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে বিলটি দ্রুত পাস করার দাবি জানান। এসময় আরও কয়েক শ বিক্ষোভকারী তাদের সমর্থনে বিক্ষোভ দেখান।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, 'গরীববান্ধব' এ কর্মসূচির মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট বিলটি সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হয়ে গেলেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ তা পাস করতে গড়িমসি করছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ। সূত্র: এশিয়া ওয়ান
