
রাজধানীর খিলক্ষেতের বড়ুরা দেওয়ানপাড়া এলাকার একটি বাসায় পিংকি শিকদার (৫০) নামে এক হিজড়া নেত্রী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঘটা এই ঘটনায় আহত পিংকিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্দারনীর সঙ্গী অপর হিজড়া ঐশ্বরিয়া জানান, তিনি (পিংকি) বাসায় রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় জানালা দিয়ে কেউ গুলি ছুঁড়লে তা তার ডান কাঁধে এসে লাগে। খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে।
