নওগাঁ বরযাত্রীবাহী বাসের সাথে ট্রাক টেম্পোর সংঘর্ষে নিহত ৬

আপডেট : ১৪ মার্চ ২০১৫, ০৮:০৩
ওগাঁয় বরযাত্রীবাহী বাসের সাথে ট্রাক টেম্পোর সংঘর্ষে নিহত ৬ 
নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার নওহাটায় বর যাত্রীবাহী বাসের সাথে ট্রাক ও টেম্পোর ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৯টার দিকে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর নওগাঁ জেলা প্রশাসক মো. এনামুল হক, জেলা পুলিশ সুপার কাইমুজ্জামান খান, মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বাজার থেকে ৬০ থেকে ৭০ জন বরযাত্রী একটি বাস নিয়ে জেলার মান্দা উপজেলার চৌবাড়ীয়া বাজার এলাকায় যাচ্ছিল। ওই সময় মহাদেবপুর উপজেলার নওহাটায় চৌবাড়ীয়া বাজার থেকে কুমিল্লা জেলাগামী গরু বোঝাই ট্রাকের সাথে ও টেম্পোর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬জন নিহত হয়।
জেলা প্রশাসক মো. এনামুল হক ৪ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, দুর্ঘটনাকবলে থাকা বাসটি উদ্ধার করা সম্ভব হলে নিহতের সঠিক সংখ্যা জানা যাবে। আর আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। তবে তাত্ক্ষণিকভাবে নিহতদের নাম পাওয়া যায়নি।