পিকে মুভিতে ভিনগ্রহবাসীর চরিত্রে অভিনয় করে মাতিয়েছেন আমির খান। এবার তাকে দেখা যাবে একজন কুস্তিগীরের ভূমিকায়। আর এ জন্য তিনি ওজন বাড়িয়েছেন ২২ কেজি!
সম্প্রতি পিকের ডিভিডি লঞ্চ অনুষ্ঠানে আমির খান বলেন, 'যখন আমি 'পিকে'র জন্য শুটিং করছিলাম, আমার ওজন ছিল মাত্র ৬৮ কেজি। শরীরে চর্বির পরিমাণ ছিল শুধু ৯ ভাগ। আর এখন আমার ওজন হয়েছে ৯০ কেজি।'
এখন তার খাওয়া-দাওয়ায় নেই কোনও রেস্ট্রিকশন। কুস্তিও শিখছেন । কে বলবে ইনিই পিকে। এই সমস্ত কিছু আমির করছেন নিজের আপকামিং ছবি দঙ্গলের জন্য।
নতুন এই চরিত্রের জন্য হরিয়ানার আঞ্চলিক ভাষা শিখছেন তিনি। এর আগে 'পিকে'র জন্য ভোজপুরি ভাষার তালিম নিয়েছিলেন বলিউডের পারফেকশনিস্ট খান।
এনডিটিভি জানিয়েছে, 'দাঙ্গাল' সিনেমায় আমিরের চরিত্রটি গড়ে উঠবে ভারতীয় কুস্তিগীর মাহাভির ফোগাটের ছায়া অবলম্বনে। তার দুই মেয়ে গীতা এবং ববিতাও ছিলেন কুস্তিগীর। আমির জানান, গীতা এবং ববিতার চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছেন তারা।
'দাঙ্গাল' পরিচালনা করবেন 'ভূতনাথ রিটার্নস' খ্যাত নির্মাতা নিতেশ তিওয়ারি।
এইদিকে তার ৫০ তম বার্থডে সেলিব্রেশন নিয়ে বেজায় ব্যস্ত কিরণ রাও। আমিরের জন্য বিগ পার্টি থ্রো করছেন তিনি। পার্টিতে সামিল থাকবেন পরিবারের লোকজন সহ আমির-কিরণের কাছের বন্ধুরা।
সূত্র- জি নিউজ।
