চিলি সরকারি কর্তৃপক্ষ দাবানলের কারণে বনে আগুন ছড়িয়ে পড়ায় পাশ্ববর্তী দুইটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। হাজারো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। খবর বিবিসি’র।
ছড়িয়ে পড়া আগুনে বন্দরনগরী ভ্যালপারাইসো এবং ভিনা দেল মার’র জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
দেশটির আভ্যন্তরীণ-বিষয়ক মন্ত্রী বলেন, প্রায় সাড়ে হাজার লোককে ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে আনা হয়েছে এবং আরো ১০ হাজার লোককে সরিয়ে নেয়া দরকার।
গত বছরের এপ্রিল ভ্যালপ্যার্যাইসো ১৫ জন মারা যান। এবং পাঁচ শ’র বেশি লোক আহত হন। তিন হাজার বাড়িঘর ছাই হয়ে যায়। রাজ্য কর্তৃপক্ষ সেই ক্ষয়-ক্ষতির সামাল দিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে আবারে এ ঘটনার পুনরাবৃত্তি।
