রাজধানীর ধানমন্ডিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে সাব্বির হাসান (১৮) নামে ওই তরুণের লাশটি তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, সাব্বিরের বাবা বদরুল আলম খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। পরিবার নিয়ে ধানমন্ডি ৭/এ এলাকার ৫৪ নম্বর বাড়ির ছয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।
সকাল ৮টার দিকে ওই বাসায় গিয়ে বারান্দায় ছাদের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাব্বিরের লাশ পাওয়া যায়।
