কানাডায় বিনিয়োগকারী অভিবাসীদের একেবার হতাশাজনক! সিটিজেন এন্ড ইমিগ্রশনের এক রিপোর্টে দেখা যায়, বিনিয়োগকারী কোটায় আসা অভিবাসীদের আয় শরণহারাদের চেয়েও অনেক কম!
কানাডা রেভিনিউ থেকে জানা গেছে, আয়কর রিটার্নে বিনিয়োগকারী অভিবাসীদের আয় গড়পরতা সকল নাগরিকদের চেয়েও কম। অথচ তারা কানাডা সরকারের কাছ থেকে নানাভাবে অনেক বেশি আর্থিক সুযোগ-সুবিধাগ্রহণ করে।
তাই ২০১২ সাল থেকেই বিনিয়োগকারী কোটায় অভিবাসী হবার আবেদনপত্র গ্রহণ বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ বারো বছর ধরে চালু এই ইমিগ্র্যান্ট ইনভেস্টর কর্মসূচি কোনো ধরনের সুফল বয়ে আনেনি বলে দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে। বিনিয়োগকারী কোটা ব্যবস্থায় নির্দিষ্ট পরিমাণের অর্থের বিনিময়ে স্বল্প সময়ের মধ্যে ব্যবসায়ীদের জন্য কানাডায় দ্রুত অভিবাসী হয়ে নাগরিকত্ব পাওয়ার সুযোগ ছিল। গত তিন দশকে বিনিয়োগকারী কোটায়ে এক লাখ ৩০ হাজার অভিবাসী কানাডায় এসেছে।
